মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি সভা কলাপাড়ায় পরিচ্ছন্ন-পরিবেশ নিয়ে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত অমাতলীতে প্রধানমন্ত্রীর দেয়া অতিদরিদ্র জনগোষ্ঠির কর্সংস্থান খাল খনন প্রকল্পে হরিলুট নৌযান শুমারিতে অংশ নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জেলেদের সহযোগিতা চাইলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী কলাপাড়া প্রেসক্লাবের উন্নয়নে এক লাখ টাকা অনুদান দিলেন অভি বিশ্বাস কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময় কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার আমতলীতে স্কুল ছাত্র ইমন হ-ত্যার সঙ্গে জড়িতদের গ্রে’প্তা’র দাবীতে সড়ক অবরোধ কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত গলাচিপায় অস্তিত্ব হারানো খাল উদ্ধারের উদ্যোগ
কলাপাড়ায় ব্যাংক থেকে এক ব্যবসায়ীর টাকা গায়েব

কলাপাড়ায় ব্যাংক থেকে এক ব্যবসায়ীর টাকা গায়েব

বিশেষ প্রতিবেদকঃ

কলাপাড়ায় রূপালী ব্যাংক লিমিটেড’র খেপুপাড়া শাখা থেকে টাকা তুলে গননার সময় এক প্রতারকের খপ্পরে পড়ে এক ব্যবসায়ীর ৬৩ হাজার টাকা খোয়া গেছে । বুধবার দুপুরে ব্যাংকের মধ্য থেকে টাকা গুলো গায়েব হয়ে যায় । বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানালে তারা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখেও প্রতারককে শনাক্ত করতে পারেননি।

জানা গেছে, দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামের ব্যবসায়ী মো.বেল্লাল হোসেন রূপালী ব্যাংক খেপুপাড়া শাখায় তার একাউন্ট থেকে তিন লক্ষ টাকা তুলে নেন । এমন সময় ওই ব্যাংকে জমা দিতে আসা জনৈক ব্যাক্তির সাথে বেল্লাল হোসেন একশত টাকার দশটি বান্ডেল পরিবর্তন করে এক হাজার টাকার এক’শ নোট নেয় । এসময় বেল্লাল একই টেবিলে তার অন্য টাকা গননা করার সময় প্রতারক ওই টাকা থেকে ৬৩ হাজার টাকা নিয়ে চম্পট দেয় ।
বিষয়টি বেল্লাল হোসেন’র খেয়ালে আসলে ততক্ষনে ওই প্রতারক ব্যাংকে কোন লেনদেন না করে সটকে পড়ে। এ বিষয়ে বেল্লাল থানায় একটি সাধারন ডায়েরী করবেন বলে উল্লেখ করেন।

এ ব্যাপারে রূপালী ব্যাংক খেপুপাড়া শাখার ব্যবস্থাপক মো. বশির উদ্দিন জানান, ব্যাংক থেকে টাকা তুলে অন্য এক লোকের সাথে টাকার পবিরর্তন করেছেন বলে বেল্লাল তাকে জানিয়েছেন। এসময় প্রতারক ব্যাক্তি টাকা নিয়ে সটকে পড়েন।
তবে তারা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে চেষ্টা করেও লোকটিকে শনাক্ত করতে পারেননি ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!