বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
তালতলীতে পিস্তল ও গুলিসহ পাঁচ আ’ট’ক কলাপাড়ায় নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া অনুষ্ঠিত কলাপাড়ায় অ’বৈধ ভুসনা জাল বিক্রেতাকে অ’র্থ’দণ্ড, জাল পু’ড়ি’য়ে বিনষ্ট কলাপাড়ায় মা’রধ’র গর্ভপাতের অভিযোগে ভাসুর গ্রে’প্তা’র কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময় কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার আমতলীতে স্কুল ছাত্র ইমন হ-ত্যার সঙ্গে জড়িতদের গ্রে’প্তা’র দাবীতে সড়ক অবরোধ কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত গলাচিপায় অস্তিত্ব হারানো খাল উদ্ধারের উদ্যোগ
ধর্ষণকারীদের শাস্তির দাবীতে কলাপাড়ায় ছাত্রলীগের “আলোক প্রজ্জ্বলন”

ধর্ষণকারীদের শাস্তির দাবীতে কলাপাড়ায় ছাত্রলীগের “আলোক প্রজ্জ্বলন”

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ

ধষর্নকারীদের শাস্তির দাবীতে কলাপাড়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা পৌর শহরের কেন্দ্রীয় শহীদমিনার চত্বরে আলোক প্রজ্জ্বলন করেছে। বুধবার রাতে উপজেলা ছাত্রলীগ ও কলেজ শাখা ছাত্রলীগ এ কর্মসূচীর আয়োজন করেন। এর আগে ধষর্নকারীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতা কর্মীরা।
কলাপাড়া সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান হিরন, সাধারন সম্পাদক হাসানুজ্জামান অমি গাজীসহ ছাত্রলীগসহ নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

কলাপাড়া সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্র লীগের সাধারন সম্পাদক হাসানুজ্জামান অমি গাজী বলেন, নোয়াখালীর নারী নির্যাতনের ঘটনাসহ সকল ধর্ষণ-নিপীড়নের ঘটনায় সম্পৃক্ত ও পৃষ্ঠপোষকদের দ্রুত গ্রেফতার ও বিচার এবং নারীদের প্রতি সহিংসতায় স্থায়ী অবসানের দাবিতে ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর নির্দেশক্রমে আমরা আলোক প্রজ্জ্বলন’ কর্মসূচি পালন করেছি। আমরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। ধর্ষকদের কোন দল নেই। ওরা ধর্ষক। বাংলাদেশ ছাত্রলীগ কখনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি ও ভবিষ্যতেও দেবেনা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!