কলাপাড়ায় শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | আপন নিউজ

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা
কলাপাড়ায় শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কলাপাড়ায় শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ
কলাপাড়ায় জাতীয় শ্রমিকলীগ’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা ও পৌর শ্রমিকলীগ র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে। সোমবার বেলা এগারোটায় পৌর শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী শেষে স্থানীয় আওয়ামী দলীয় কার্যালয়ে উপজেলা শ্রমিকলীগের সভাপতি হিরা হাওলাদার স্বপন’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি।
বিশেষ আতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, সহ সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক অধ্যক্ষ শহিদুল আলম, অধ্যাপক মঞ্জুরুল আলম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক দিদার উদ্দিন আহমেদ মাসুম, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.শফিকুল আলম বাবুল প্রমুখ।
আলোচনা সভা শেষে কেক কাটা হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইউসুফ আলী, টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমুসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক জহির হাওলাদার ও পৌর শ্রমিকলীগের সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রকি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!