শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় বুদ্ধি প্রতিবন্ধী সোবাহান মুত্যুর সাথে পাঞ্জা লড়ছে বড় ভাই সংবাদ সম্মেলন

কলাপাড়ায় বুদ্ধি প্রতিবন্ধী সোবাহান মুত্যুর সাথে পাঞ্জা লড়ছে বড় ভাই সংবাদ সম্মেলন

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ
রাতে নিজ ঘরে লেপ মুড়ি দিয়ে একা ঘুমিয়ে ছিলেন প্রতিবন্ধী সোবাহান। গভীর রাতে তাদের ঘরে ঢুকে তার পিতা সুলতান মৃধাকে ভেবে তাকে এলোপাথারি কুপিয়ে রক্তাক্ত জখম করে একই এলাকার কালাম মৃধা, শহিদ মৃধা, জাকির ডাকুয়া, মাসুদ ও জলিল। এতে সোবাহানের ডান কান ও ঘাড়ে রক্তাক্ত জখম হয়। সকালে মা বানেছা বিবি সোবাহানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ডাকচিৎকার দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে। কয়েক ঘন্টার ব্যবধানে সোবাহানের শরীর থেকে ঝড়ে যায় প্রায় সত্তর ভাগ রক্ত। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সোবাহান মুত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শনিবার দুপুরে কলাপাড়া রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোবহানের বড় ভাই বাবুল মৃধা এসব কথা বলেন।
লিখিত বক্তব্যে বাবুল মৃধা আরও বলেন, দীর্ঘ দিন ধরে প্রতিপক্ষের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে কলাপাড়ার ডাবলুগঞ্জ ইউনিয়নের মনোসাতলী গ্রামের কালাম মৃধা, শহিদ মৃধা, জাকির ডাকুয়া, মাসুদ ও জলিল মৃধার সাথে। ঘটনার দিন গত মঙ্গলবার(২৫ ডিসেম্বর) তার পিতা সুলতান মৃধা কলাপাড়া সদরে এসেছিলেন ওই জমি সংক্রান্ত মামলার হাজিরা দিতে। আর তার মা ঘুমিয়েছিলেন পাশের বাড়ির চাচার বাসায়। রাতে ঘরে একাই ঘুমিয়েছিলেন তার ভাই সোবাহান। এই সুযোগে তার পিতাকে ভেবে সোবাহানকে কুপিয়ে রক্তাক্ত জখম করে মৃত ভেবে ফেলে রেখে যায়। এসময় তিনি উল্লেখ করেন, এ ঘটনায় সোবাহানের পিতা বাদী হয়ে মহিপুর থানায় আট জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-১৫/২৫। কিন্তু এজাহারভুক্ত আসামীরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে। পুলিশ তাদের গ্রেফতার করছেনা। এছাড়া বর্তমানে আসামীরা তাদের মামলা তুলে নিতে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন বলেও তিনি অভিযোগ করেন। সোবাহান মৃধার পরিবারের সদস্যরা পারিবারিক নিরাপত্তার দাবীতে আইন প্রয়োগকারী সকল সংস্থার কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছেন। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মেদ বলেন, এঘটনায় মেনাজ সিকদার নামের এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!