কলাপাড়ায় ডাক্তার তনিমা’র মামলায় সকল আসামীর জামিন লাভ | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু
কলাপাড়ায় ডাক্তার তনিমা’র মামলায় সকল আসামীর জামিন লাভ

কলাপাড়ায় ডাক্তার তনিমা’র মামলায় সকল আসামীর জামিন লাভ

চঞ্চল সাহাঃ
কলাপাড়া হাসপতালের চিকিৎসক ডা.তনিমা পারভীনের দায়ের করা মামলায় সকল আসামীরা জামিনে মুক্তি পেয়েছে। বুধবার আসামীরা আদালতে হাজির হয়ে আসামী পক্ষের কৌশলীর মাধ্যমে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত ৯ আসামীর জামিন মঞ্জুর করেন। এর আগে সোমবার মামলার ২ নাম্বার আসামী মো.আলাউদ্দিনকে পুলিশ আটক করে আদালতে সোপর্দ করলে মংগলবার তার জামিন আবেদন মঞ্জুর করেন বিজ্ঞ আদালত।
এদিকে, ডা.তনিমা পারভীনকে আসামী করে সোমবার (১২ অক্টোবর ) উপজেলা জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন মো.আমিরুল ইসলাম ওরফে সুলতান মিয়া।
তিনি তাঁর মামলায় উল্লেখ করেন, ৭ অক্টোবর সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটের সময় তার স্ত্রী জবেদা বেগমকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা.তনিমা পারভীন রুনা তাকে অবহেলা এবং তুচ্ছ তাচ্ছিল্য করে দায়সারা গোছের চিকিৎসা দেন। এতে জবেদা বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এসময় চিকিৎসক তনিমা পারভীন হাসপাতালের নিরাপত্তা প্রহরী আবদুল হককে দিয়ে লোক দেখানোর চিকিৎসা ব্যবস্থা করে জবেদা বেগমকে  বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। এক পর্যায়ে জবেদা বেগম’র অবস্থা সংকটাপন্ন হলে রোগীর স্বজনরা ডা.তনিমা পারভীন কে
অক্সিজেন দিতে অনুরোধ করলে তিনি তাদের আজ্ঞাবহ নয় বলে হুমকি দেয়। একপর্যায়ে হাসপাতাল থেকে বরিশাল নেয়ার পথে সে মৃত্যুকোলে ঢলে পড়ে। অপরদিকে, ডা.তনিমা পারভীন তাঁর অপরাধ ধামাচাঁপা দেয়ার জন্য উল্টো মৃত্যু ব্যক্তির স্বজনদের বিরুদ্ধে ৮ অক্টোবর কলাপাড়া থানায় ১০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। তারমধ্যে পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আনোয়ার-উল-ইসলামের চার ছেলে, এক মেয়ে সহ অপর পাঁচ স্বজন কে আসামী করা হয়েছে। তাঁর মামলায় রোগীকে যথাযথ চিকিৎসা দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!