পটুয়াখালী-বরগুনা ও কলাপাড়ায় প্রতিদিন ১০ ঘণ্টা করে ২৮ দিন বিদ্যুৎ বন্ধ থাকবে | আপন নিউজ

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ
পটুয়াখালী-বরগুনা ও কলাপাড়ায় প্রতিদিন ১০ ঘণ্টা করে ২৮ দিন বিদ্যুৎ বন্ধ থাকবে

পটুয়াখালী-বরগুনা ও কলাপাড়ায় প্রতিদিন ১০ ঘণ্টা করে ২৮ দিন বিদ্যুৎ বন্ধ থাকবে

এস এম আলমগীর হোসেনঃ

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) বরিশাল-পটুয়াখালী ১৩২ কেভি সিঙ্গেল সার্কিট সঞ্চালন লাইনের তার পরিবর্তন ও সক্ষমতা বাড়ানোর কাজের জন্য ২৮দিন কলাপাড়া উপজেলাসহ পটুয়াখালীর সব উপজেলা ও বরগুনার কিছু এলাকায় প্রতিদিন ১০ ঘণ্টা করে বিদুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে পিজিসিবির বরিশাল বিভাগের নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান পলাশ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামী ৪ জানুয়ারি (শনিবার) থেকে ৩১ জানুয়ারি (শুক্রবার) পর্যন্ত পটুয়াখালী জেলার কলাপাড়াসহ সব উপজেলা এবং বরগুনার আমতলী, তালতলী ও বেতাগী উপজেলায় প্রতিদিন সকাল ৭ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

পটুয়াখালী বিদ্যুৎ বিভাগ জানায়, কাজ চলাকালীন সময়ে ভোলা থেকে আংশিক লাইন সচল থাকলেও লোডশেডিং হবে। কাজ চলাকালীন অবস্থায় শহরের কিছু অংশে থাকবে, অন্য অংশে থাকবে না।
নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ডের সভাপতি অধ্যাপক ইউসুফ আলী আপন নিউজ কে জানান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) বরিশাল-পটুয়াখালী ১৩২ কেভি সিঙ্গেল সার্কিট সঞ্চালন লাইনের তার পরিবর্তন ও সক্ষমতা বাড়ানোর কাজের জন্য ২৮দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ বন্ধ থাকবে। তার জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ এবং আমরা দুঃখ প্রকাশ করছি। এবং নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করব।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!