শার্শায় মা’কে বটি দিয়ে কুপিয়ে গর্তের ভেতর ফেলে দেওয়ার অভিযোগ | আপন নিউজ

শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
শার্শায় মা’কে বটি দিয়ে কুপিয়ে গর্তের ভেতর ফেলে দেওয়ার অভিযোগ

শার্শায় মা’কে বটি দিয়ে কুপিয়ে গর্তের ভেতর ফেলে দেওয়ার অভিযোগ

মোঃ জসীম উদ্দীন,বেনাপোলঃ
যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের সম্বন্ধকাটি গ্রামে নেশার টাকা না দেওয়ায় মা’কে হত্যার উদ্দেশ্য বটি দিয়ে কুপিয়ে গর্তের মধ্যে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধায়। ওই যুবকের নাম তৌহিদুল ইসলাম তৌহিদ (৩৫)। তার মা স্বরূপজান বেগম (৫৫) ওই গ্রামের নুর মুহাম্মদ টকীর স্ত্রী।

নাভারন ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যাপক তৌহিদের প্রতিবেশি আসাদুজ্জামান আশা বলেন,বুধবার সন্ধায় তৌহিদ মায়ের কাছে নেশা করার জন্য কিছু টাকা চায়। তার মা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তৌহিদ তার মাকে বটি দিয়ে কুপিয়ে পলিথিনে মুড়ে গর্তের ভেতর ফেলে পালিয়ে যায়।

পরে তার মায়ের আর্তচিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার (২২ অক্টোবর) তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। স্বরূপজান বেগম মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার অবস্থা আশঙ্কাজনক।

শার্শা থানার ওসি বদরুল আলম খান বলেন,তৌহিদকে আটক করা হয়েছে।এব্যাপারে শার্শা থানায় স্বরূপজান বেগমের স্বামী নুর মোহাম্মদ টকী বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!