তালতলীতে চিরকুটে লিখে স্কুলছাত্রের আত্মহত্যা | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
তালতলীতে চিরকুটে লিখে স্কুলছাত্রের আত্মহত্যা

তালতলীতে চিরকুটে লিখে স্কুলছাত্রের আত্মহত্যা

আমতলী প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে চিরকুটে লিখে জোবায়ের হোসেন রিয়াজ (১৪) নামের এক স্কুল ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার রাতে বাড়ির তেতুঁলগাছের সাথে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেন। রিয়াজ উপজেলার হড়িনখোলা গ্রামের কামাল মুন্সীর ছেলে। সে উপজেলার তালুকদারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেনীর ছাত্র। রবিবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।
জানাগেছে, উপজেলার হড়িনবাড়িয়া গ্রামের কামাল মুন্সির ছেলে জোবায়ের হোসেন রিয়াজ গতকাল শনিবার দুপুরের দিকে প্রাইভেট পড়তে বাসা থেকে বের হয়ে তালুকদারপাড়া স্কুলে যায় । এরপর রাতে বাসায় ফেরেনি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোজাখুজি করে তাকে পায়নি। রবিবার সকালে স্বজনরা তাকে বাড়ির সামনে তেতুঁলগাছের সাথে রশি পেটিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে। পুলিশ তার মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে। ওই চিরকুটে লেখা রয়েছে ”মা আমাকে ক্ষমা করে দিও আমার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়, মারিয়া আমার জান”। এ ঘটনায় থানার একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নিহত রিয়াজের মা জেসমিন কান্নাজনিত কন্ঠে বলেন, আমার ছেলে প্রায় এক সপ্তাহ ধরে মানষিক সমস্যায় ভুগছিল। ঠিকমত খাওয়া দাওয়া করতো নাই। কথাবার্তাও বলতো না। জানতে চাইলে বলতো আমার স্বাস্থ্য ভালো না।
তালতলী থানার ওসি মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করা হয়েছে। তিনি আরো বলেন, তার মরদেহের পাশ থেকে একটা চিরকুট পাওয়া গেছে। তবে ধারনা করা হচ্ছে প্রেমে ব্যর্থ হয়ে সে আত্মহত্যা করেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!