গলাচিপায় ধর্ষণের শিকার কিশোরী অন্তঃস্বত্বা থানায় মামলা | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে?
গলাচিপায় ধর্ষণের শিকার কিশোরী অন্তঃস্বত্বা থানায় মামলা

গলাচিপায় ধর্ষণের শিকার কিশোরী অন্তঃস্বত্বা থানায় মামলা

মো. নাসির উদ্দিন প্যাদা, গলাচিপাঃ

গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের চরশিবা গ্রামে রশিদ মোল্লা তার স্ত্রী ও সন্তান ফেলে ঢাকায় গিয়ে বিয়ে করেন। এর কিছু দিন পর মা সালমা বেগম অন্য আরেকজনকে বিয়ে করে বাউফল উপজেলার কালাইয়া এলাকায় চলে যান। সবাই থেকেও এ দম্পতির সন্তান কিশোরীটি একপ্রকার অনাথ হয়ে যায়। আশ্রয় জোটে মামা শহিদুল আকনের বাড়িতে। মামা বাজারে বাজারে কলা বিক্রি করে পরিবার পরিজনের ভরনপোষন চালায়। পাশাপাশি বসবাস হওয়ায় এবং শহিদুল আকনের ঘরে অন্য কেউ না থাকার সুযোগে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষন করে কিশোরীকে। মেয়েটি এতে বাঁধা দিয়ে ব্যর্থ হয়। কাউকে এ ঘটনা না জানানোর জন্য ভয়ভীতি ও খৃুন করার হুমকি দেয়া হয়। এর সাথে মেয়েটিকে দেয়া হয় বিয়ের আশ^াস। প্রথম ধর্ষনের ঘটনাটি ঘটে ১০ এপ্রিল বিকালে। এভাবে বারবার ধর্ষিত হয়েছে অনাথ ১৬ বছরের এই কিশোরী। মামলা এবং সংশ্লিষ্ট সূত্র এসব জানায়। সূত্র জানায়, এরই এক পর্যায়ে কিশোরীটি অন্তঃস্বত্বা হয়ে পড়ে। কিশোরী হওয়ার কারনে গর্ভবতী হওয়ার বিষয়টি প্রথমে সে বুঝতে পারেনি। দুই মাস আগে তার শরীরে গর্ভের লক্ষন স্পষ্ট হয়ে ওঠে। মামি রাহিমা বেগম (৩২) বিষয়টি টের পেয়ে কিশোরীকে জিজ্ঞাসাবাদ করে। কিশোরী কোন কিছু গোপন না করে মামিকে সব কিছু বলে দেয়। মামি রাহিমা বেগম তার স্বামী শহিদুল আকনকে বিষয়টি জানায়। গরীব বলে কিশোরীর মামা শহিদুল আকন স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের দারস্থ হয়। তারা কিশোরী ও ধর্ষনকারীর মধ্যে বিয়ে দিয়ে দেয়ার চেষ্টা করে। তাদের এ প্রচেষ্টা ব্যর্থ হলে সোমবার ধর্ষিতা কিশোরী লিজা আক্তার ধর্ষক কামরুল আকনের (৩০) বিরুদ্ধে গলাচিপা থানায় ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করেছে। ধর্ষক কামরুল আকন একই গ্রামের ছিদ্দিক আকনের ছেলে। গলাচিপা থানার মামলা নং ১৪। এ ব্যাপারে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা এবং বয়স নিরুপনের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আসামিকে দ্রæত গ্রেফতার করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে বলে তিনি জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!