কলাপাড়ায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের পরিচিতি সভা ও সাংস্কৃতিক | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
কলাপাড়ায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের পরিচিতি সভা ও সাংস্কৃতিক

কলাপাড়ায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের পরিচিতি সভা ও সাংস্কৃতিক

রিপোর্ট-বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ
কলাপাড়ার চাকামইয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে চাকামইয়া দিত্তা ইউনিয়ন পরিষদ মাঠে এই পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হানিফ সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, শহিদুল ইসলাম বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ফিরোজ শিকদার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. সাইদুর রহমান সাঈদ। এছাড়াও বক্তব্য রাখেন, চাকামইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির কেরামত হাওলাদার, সাধারণ সম্পাদক আমির হোসেন, আওয়ামী লীগ নেতা এ্যাড. মজিবুর রহমান চুন্নু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল-আমিন সরদার ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মৃধা প্রমূখ।
পরিচিতি সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক গাজী জসিম উদ্দিন। পরিচিতি সভা শেষে মনোরম পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!