বরগুনায় যুবলীগ নেতাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে আমতলীতে মানববন্ধন | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
বরগুনায় যুবলীগ নেতাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে আমতলীতে মানববন্ধন

বরগুনায় যুবলীগ নেতাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে আমতলীতে মানববন্ধন

আমতলী প্রতিনিধিঃ

বরগুনা জেলা যুবলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক সরিষামুড়ি ইউপি চেয়ারম্যান মোঃ ইমাম হোসেন শিপন জোমাদ্দারের উপর বর্বরচিত নৃশংস হামলার প্রতিবাদে সন্ত্রাসীদের বিচার চেয়ে আমতলী উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। সোমবার আমতলী উপজেলা পরিষদের সামনে সদর রোডে এ কর্মসূচী পালন করা হয়।
জানাগেছে, বরগুনা জেলা যুবলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক, বরগুনা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরিষামুড়ি ইউপি চেয়ারম্যান মোঃ ইমাম হোসের শিপন জোমাদ্দারকে গত শুক্রবার বিয়ে অনুষ্ঠান থেকে বাড়ী ফেরার পথে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে আহত করে। এ ঘটনায় বরগুনা জেলা ব্যাপী প্রতিবাদের ঝড় উঠে। এ ঘটনার প্রতিবাদে বিচার চেয়ে আমতলী উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। উপজেলা যুবলীগ সভাপতি প্রভাষক জিএম ওসমানী হাসানের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন পৌর য্বুলীগ সভাপতি জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মোঃ আরিফ-উল হাসান আরিফ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জাহিদ দেওয়ান, যুগ্ম-সাধারণ সম্পাদক কেএম তানজিল, সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজ হোসাইন, যুবলীগ নেতা সোহেল রানা, পপিন, ফারুক হোসেন, বেল্লাল হোসেন ও আমতলী উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সবুজ প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!