কলাপাড়ায় ধর্ষনের মামলা করে বিপাকে পরেছে একটি পরিবার | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
কলাপাড়ায় ধর্ষনের মামলা করে বিপাকে পরেছে একটি পরিবার

কলাপাড়ায় ধর্ষনের মামলা করে বিপাকে পরেছে একটি পরিবার

নিজস্ব প্রতিবেদকঃ 

কলাপাড়ায় আসামীদের বিরুদ্ধে ধর্ষনের মামলা করে ভয় ভীতি ও হুমকির মুখে এলাকা ছাড়ার উপক্রম হয়েছে ভুক্তভোগি পরিবারের। অপরপক্ষে যাদের বিরুদ্ধে ধর্ষনের মামলা করা হয়েছে তারা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। আসামীরা প্রকাশ্যভাবে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না বলে অভিযোগ পাওয়াগেছে। এ নিয়ে বাদী পক্ষ শঙ্কিত। তারা অবিলম্বে আসামীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানিয়েছেন। উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের জেলে জহিরুল খাঁর স্ত্রী (৩৫) কে ধর্ষনের অভিযোগে ওই গ্রামের আদু মাতুব্বর, সানু মুন্সী, সোহেব খাঁ, ইউনুচ খাঁ ও বাচ্চু মিয়াকে আসামী করে গত ২১/১০/২০১৯ ইং তারিখ কলাপাড়া থানায় মামলা হয়। মামলাটি আমলে নিয়ে এস আই মো: নুরুজ্জামানকে তদস্তের দায়িত্ব দেয়া হয়। এরপর দীর্ঘ এক মাস অতিবাহীত হলেও মামলার কোন আসামীকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি বলে ধর্ষিতার স্বামী জহিরুল জানান। তিনি আরও বলেন, আসার্মীা তাদেরকে ভয়ভীতি দেখিয়ে মামলা প্রত্যাহার করে নেয়ার জন্য হুমকী দিচ্ছে। বর্তমানে পরিবারটি নিরাপত্তাহীনতায় রয়েছে। এব্যাপারে কলাপাড়া থানার এস আই মো: নুরুজ্জামান বলেন, মামলাটি তদন্তনাধীন রয়েছে এবং আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য গত ১৯ অক্টোবর স্বামীর পাওয়া টাকা দিয়ে মাছুয়াখালী খেয়াঘাট থেকে বাড়ি আসার পথে উত্তর মাছুয়াখালী গ্রামের পহলানবাড়ির দক্ষিন পাশে আসার পর আসামী আদু, মনু, বাচ্চু, কাওছার গৃহবধুর মুখ চেপে ধরে রাস্তার পাশে ভিটার মধ্যে নিয়ে ধর্ষন করে ফেলে রেখে চলে যায়। পরে ধর্ষিতার ডাক চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে পার্শ্ববর্তি উপজেলা আমতলী হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় গৃহবধু নিজে বাদী হয়ে ৫ জনকে আসামী করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!