শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপার পানপট্টি ইউপি’র নিজস্ব ভবন উদ্বোধন

গলাচিপার পানপট্টি ইউপি’র নিজস্ব ভবন উদ্বোধন

সঞ্জিব দাস, গলাচিপাঃ

অর্ধ শতাব্দির স্বপ্ন পূরণ হল পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নবাসীর। এ দীর্ঘ সময় যাবত এ ইউপি’র নিজস্ব ভবন ছিল না। কমিউনিটি সেন্টারে চালানো হতো এ পরিষদের কার্যক্রম। মঙ্গলবার নিজস্ব ভবন উদ্বোধনের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটলো। দীর্ঘ আকাঙ্খা পূরণ হল এলাকাবাসীর। পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য এস এস শাহজাদা আনুষ্ঠানিকভাবে এ ভবনের উদ্বোধন করেন। উদ্বোধনের আগে পানপট্টি ইউপি চেয়ারম্যান আবুল কালামের সভাপতিত্বে স্থানীয় ঈদগাহ মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এস এম শাহজাদা, উপজেলা চেয়াম্যান মো. সাহিন, নির্বাহী অফিসার আশিষ কুমার, গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, সম্পাদক গোলাম মোস্তফা টিটো, সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন মোল্লা, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ নেতা মো. মামুন আজাদ, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ প্রমুখ। এ সময় প্রধান অতিথি বলেন, দেশ উন্নয়নের সরকার, শেখ হাসিনা সরকার বারবার দরকার।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!