সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় কৃষক সমিতির মানববন্ধন ও সমাবেশ

কলাপাড়ায় কৃষক সমিতির মানববন্ধন ও সমাবেশ

রিপোর্ট-চঞ্চল সাহা
পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের বিভিন্ন দাবী -দাওয়া নিয়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মংগলবার (৮ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে কৃষক সমিতি টিয়াখালী ইউনিয়ন শাখার উদ্যোগে পৌরশহরের চৌ-রাস্তা সংলগ্ন এলাকায়  এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয় । বাংলাদেশ কৃষক সমিতি টিয়াখালী ইউনিয়ন শাখার আহবায়ক মো.মাকসুদ তালুকদার’র সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি খেপুপাড়া শাখার সাধারন সম্পাদক কমরেড নাসির তালুকদার, আমতলী উপজেলার ন্যাপ নেতা খান মতিউর রহমান, ইউ,পি সদস্য ও কৃষকলীগ টিয়াখালী ইউনিয়ন শাখার সভাপতি মো.ইব্রাহিম মিয়া, কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক প্রভাষক রফিকুল ইসলাম, কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার আহবায়ক জিএম মাহবুবুর রহমান, সংবাদকর্মী নয়নাভিরাম গাঈন, কৃষক মো. মিলন মাহমুদ মোকছেদ। এসময় বক্তারা বলেন’ ধান পরিমাপের ক্ষেত্রে পুরাতনরীতি পরিবর্তন করে ডিজিটাল মিটারের মাধ্যমে ৪০ কেজিতে মন ধরে বিক্রি করতে হবে। যা বর্তমানেও ৪৬ কেজিতে মন ধরা হচ্ছে। বিভিন্ন সময় সার ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরী করে সরকার নির্ধারিত মূল্যে’র চেয়ে অধিক মূল্যে সার বিক্রি করে আসছে, কৃষকদের স্বার্থে তা বন্ধ করতে হবে এবং কৃষি অফিসের নিয়মিত মনিটরিং থাকতে হবে। সরকার নির্ধারিত মূল্যে ধান ক্রয় করতে হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!