কলাপাড়া চৌকি আদালত লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা
কলাপাড়া চৌকি আদালত লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কলাপাড়া চৌকি আদালত লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রিপোর্ট-গোফরান পলাশঃ

কলাপাড়ায় জাতীয় আইনগত সহায়তা প্রদান
সংস্থা, কলাপাড়া চৌকি আদালত বিশেষ কমিটির ২৮তম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ডিসেম্বর) বিকাল ৪টায় বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র সভাপতিত্বে চৌকি আদালত বিশেষ কমিটির কার্যালয়ে লিগ্যাল এইড কমিটি’র মাসিক এ সভা অনুষ্ঠিত হয়।

চৌকি আদালত লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট ছালাম মিয়া’র সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা, কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আখতার, জেলা আইনজীবী সমিতির প্রতিনিধি অ্যাডভোকেট মজিবুর রহমান চুন্নু, অতিরিক্ত জিপি শংকর চন্দ্র রায়, বেসরকারী সংস্থা ফ্রেন্ডশীপ’র কর্মকর্তা জুয়েল হাসান প্রমূখ। বক্তারা উপজেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমকে আরও গতিশীল এবং বেগবান করার উদ্দেশ্যে নানাবিধ পদক্ষেপ গ্রহনের অঙ্গীকার করেন।

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, কলাপাড়া চৌকি আদালত বিশেষ কমিটির ২৮তম এ মাসিক সভায় পূর্ববর্তী সভার কার্য বিবরনী অনুমোদন, কমিটির কার্যক্রম ও প্রচার প্রচারনা অধিকতর গতিশীল করবার কৌশল বিষয়ে আলোচনা ও লিগ্যাল এইড কমিটির সহায়তায় দুইটি মামলা পরিচালনার অনুমোদন দেয়া হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!