শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
বিএমএসএফ এর সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তুষার হালদার

বিএমএসএফ এর সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তুষার হালদার

আপন নিউজ ডেস্কঃ
বাংলাদেশ মফস্ব সাংবাদিক ফোরামের (বিএমএসএফ)’র ৪র্থ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন দি ডেইলি অবজারভার এবং দৈনিক ভোরের ডাক পত্রিকার কলাপাড়া প্রতিনিধি তুষার হালদার। ২৭ ডিসেম্বর রোববার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে এ সম্মেলন শুরু হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) দ্বি-বার্ষিক সম্মেলনে ১২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সম্পাদক আহমেদ আবু জাফর।
সংগঠনটির ৪র্থ সম্মেলনে পুনরায় সভাপতি নির্বাচিত হন শহিদুল ইসলাম পাইলট এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন আহমেদ আবু জাফর।
সংগঠনটির কেন্দ্রীয় সম্মেলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সাংবাদিক প্রতিনিধিরা ঢাকায় আসেন। গত ২ দিন ধরে রাজধানীর পুরানা পল্টন-প্রেসক্লাব এলাকা সাংবাদিকদের পদচারণায় মুখর ছিলো। প্রেসক্লাবের মানিক মিয়া হলে ২৭ ডিসেম্বর রোববার সারা দিন ব্যাপি সাংগঠনিক বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে সম্মেনের উদ্বোধন ঘোষনা করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
সাংবাদিক নেতারা তাদের বক্তব্যে বিএমএসএফ এর ১৪ দফা দাবি উল্লেখ করেন। দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতন, মামলা-হামলার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার তাগিদ দেন। তৃণমূল সাংবাদিকদের পক্ষের একমাত্র সংগঠন বিএমএসএফকে শক্তিশালী করার আহবান জানান তারা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!