কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু; আরেক শ্রমিক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু; আরেক শ্রমিক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু; আরেক শ্রমিক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

আপন নিউজ রিপোর্টঃ
 কলাপাড়ায় পৌর শহরের  নির্মাণাধীন ভবনের কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে নির্মাণ শ্রমিক শাহেব সিকদার (৩০)। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে পৌরশহরের চিঙ্গরিয়ায় ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, পৌর শহরের চিঙ্গরিয়ায় সজল হাওলাদারের নির্মানাধীন ভবনের কাজ করার সময় হাতের রড বিদ্যুৎ লাইনের সাথে স্পৃষ্ট হয় শাহেব সিকদার। মুমুর্ষ অবস্থায় তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত হয় অপর এক শ্রমিক সিরাজ। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পার করা হয়।
 নিহত শাহেব পৌর শহরের সিকদার বাড়ীর খবির সিকদারের ছেলে।
কলাপাড়া থানার ওসি খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!