গলাচিপায় ফেরী থেকে পড়ে রড ভর্তি ট্রাক ডুবি | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গলাচিপায় ফেরী থেকে পড়ে রড ভর্তি ট্রাক ডুবি

গলাচিপায় ফেরী থেকে পড়ে রড ভর্তি ট্রাক ডুবি

সঞ্জিব দাস, গলাচিপাঃ

পটুয়াখালীর গলাচিপায় রামনাবাদ নদীতে হরিদেবপুর টু গলাচিপা ফেরী পারাপারের সময় লোহার রড ভর্তি একটি ট্রাক ফেরী থেকে পড়ে পানিতে তলিয়ে যায়। তবে এ ঘটনায় কোন প্রাণহানীর ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এ বিষয়ে ফেরীতে থাকা বাবু পাল জানান,হরিদেবপুর থেকে গলাচিপা আসার পথে ট্রাকটি ফেরীর পিছনদিকে থাকে। ট্রাকটি লোহার রডে ভর্তি থাকার কারনে ফেরীর পিছনে বেরিং দেওয়া সম্ভব হয় নাই। এ বিষয়ে সুদেব জানান, ট্রাকের ড্রাইভার ইঞ্জিন চলতি অবস্থায় ট্রাক থেকে নেমে ওয়াশরুমে যায়। ওয়াশরুম থেকে এসে দেখে গাড়ি থেকে রডগুলো নদীতে পড়ে যায়। এ অবস্থায় দৌড়ে ট্রাকের কাছে যাওয়া মাত্রই ট্রাকটিও নদীতে পড়ে যায়। তিনি আরও বলেন, ট্রাক নং ৩৫১২, পটুয়াখালী ট্রাকটিতে প্রায় ১০ টণ পরিমান লোহার রড ছিল।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!