শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
যশোরের শার্শার বাগআঁচড়ায় ২৪ দিনের শিশু চুরি

যশোরের শার্শার বাগআঁচড়ায় ২৪ দিনের শিশু চুরি

মোঃ জসীম উদ্দীন,বেনাপোলঃ
যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বুধবার (২০ জানুয়ারি) বেলা ১১টার সময় মোঃ তাসিন বয়স (২৪ দিন) নামে এক নবজাজতক শিশু চুরি হয়ে গিয়েছে।

মোঃ তাসিন শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের আশরাফুল ইসলাম ও জান্নাতুল খাতুন দম্পত্তির ছেলে সন্তান।

মোঃ তাসিনের পিতা আশরাফুল ইসলাম জানান, নাম ঠিকানা না জানা এক অপরিচিতা মহিলা ১৫ দিন আগে তাদের বাসায় গিয়ে গর্ভবতী কার্ড করে দিবে বলে প্রলোভন দেখায়, সেই অনুযায়ী অপরিচিতা সেই মহিলা আজ আশরাফুলের বাসায় গিয়ে আজকেই ১০,০০০ হাজার টাকা দিবে বলে মোঃ তাসিনের মাতা ও দাদাকে বাগআঁচড়া বাজারে নিয়ে আসে। এক পর্যায়ে উভয়ে নাস্তা করার জন্য বাগআঁচড়া বাজারের রিফাত হোটেলে প্রবেশ করলে অপরিচিতা মহিলা তাসিনের মাতা ও দাদাকে নাস্তার টেবিলে বসিয়ে নাস্তা করায় এবং মোঃ তাসিনকে নিজের কাছে নিয়ে হোটেল থেকে বেরিয়ে পালিয়ে যায়।

ঘটনার সাথে সাথে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ এসে ঘটনার তদন্তে নামেন, তবে এখনও পর্যন্ত বাচ্চাটির কোন সন্ধান মেলেনি।

সন্তানকে হারিয়ে মোঃ তাসিনের মা  শোকে বিহ্বল হয়ে বার মূর্ছা যাচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!