সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় ত্রানের টিন বিতরনে অনিয়ম; ভূক্তভোগীদের মানববন্ধন

কলাপাড়ায় ত্রানের টিন বিতরনে অনিয়ম; ভূক্তভোগীদের মানববন্ধন

রিপোর্ট-বিশ্বাস শিহাব পরভেজ মিঠুঃ
কলাপাড়ায় ঘূর্নিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রানের টিন বিতরনে অনিয়মের অভিযোগে সুবিধা বঞ্চিত দরিদ্র পরিবারের সদস্যরা মানব বন্ধন পালন করেছে। বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাব চত্বরে উপজেলার চাকামইয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের নারী-পুরুষ ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির এবং সংশ্লিস্ট এনজিও গুন নেইবারস্ বাংলাদেশ এর বিরুদ্ধে প্রকৃত ক্ষতিগ্রস্থদের নাম বাদ দিয়ে স্বচ্ছল পরিবারের মাঝে টিন বিতরনের তালিকা প্রস্তুত করেন। এ বিষয়ে প্রতিকার পাওয়ার জন্য ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছেন। কলাপাড়া ইউএনও আবু হাসনাত মো. শহীদুল হক নিশ্চিত করেন, চাকামইয়া ইউপি চেয়ারম্যান এবং এনজিও কর্মকর্তাদের ডেকে জিজ্ঞাসা করা হয়, তবে এব্যাপারে কোন অনিয়ম হয়নি বলে বলে তারা আমাকে নিশ্চিত করেছেন। এ বিষয়ে আরো স্বচ্ছতা নিশ্চিতে উভয় পক্ষকে নিয়ে বসা হবে বলে ইউএনও জানান।
তবে অভিযোগে ভুক্তভোগীদের দাবি-তারা ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ হওয়ায় পূর্নবাসনের জন্য ঘরের টিন প্রাপ্তির তালিকায় তাদের নাম অন্তর্ভূক্ত ছিলো। আকস্মীক তাদের নাম বাদ দিয়ে সামর্থবান পরিবারের মাঝে টিন বিতরণ কার্যক্রম শুরু করেছে। এর প্রতিবাদেই বি তরা ফুসে উঠেছে।
এ ব্যাপারে অভিযুক্ত চাকামইয়া ইউনিয়নের বহিস্কৃত চেয়ারম্যানের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তবে ত্রান বিতরণ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত গুড নেইবারস্ এর কর্মকর্তা জেমস কিরণ একটি মিটিংএ আছে বলে জানায়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!