আমতলীতে নিখোঁজ স্কুল ছাত্রী উদ্ধার | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:২২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আমতলীতে নিখোঁজ স্কুল ছাত্রী উদ্ধার

আমতলীতে নিখোঁজ স্কুল ছাত্রী উদ্ধার

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে নিখোঁজের এক মাস আট দিন পর এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় রংপুর জেলার কাউনিয়া থানার নিজপাড়া গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। শনিবার দুপুরে আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার ওই স্কুল ছাত্রীকে তার মায়ের হাতে তুলে দিয়েছেন।
জানাগেছে, উপজেলার দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামের মোঃ ইব্রাহিম হাওলাদারের স্কুল পড়–য়া  কন্যা কুলসুম আক্তার গত বছর ২৯ ডিসেম্বর আমতলী বন্দর থেকে নিখোঁজ হয়। মেয়ে নিখোঁজের ঘটনায় মা শেফালী বেগম গত ১৮ জানুয়ারী আমতলী থানায় সাধারণ ডায়েরী করেন। ওই ডায়েরীর সুত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় স্কুল ছাত্রীর অবস্থান চিহিৃত করে আমতলী থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় আমতলী থানার এসআই শুভ বাড়ৈর নেতৃত্বে কাউনিয়া থানা পুলিশের সহায়তায় স্কুল ছাত্রীকে উদ্ধার করে। শনিবার সকালে ওই ছাত্রীকে আমতলী থানায় নিয়ে আসে। ওইদিন দুপুরে ওসি শাহ আলম হাওলাদার স্কুল ছাত্রীকে তার মা শেফালী বেগমের হাতে তুলে দিয়েছেন।
স্কুল ছাত্রীর মা শেফালী বেগম বলেন, নিখোঁজ মেয়েকে পুলিশ উদ্ধার করে আমার হাতে তুলে দিয়েছেন।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় নিখোঁজ স্কুল ছাত্রীর অবস্থান চিহিৃত করে উদ্ধার করা হয়েছে। ওই ছাত্রীকে তার মায়ের হাতে তুলে দেয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!