কুয়াকাটায় মানব পাচার গণ উপদ্রবের অভিযোগে দুই নারীসহ গ্রেফতার-৪ | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২
কুয়াকাটায় মানব পাচার গণ উপদ্রবের অভিযোগে দুই নারীসহ গ্রেফতার-৪

কুয়াকাটায় মানব পাচার গণ উপদ্রবের অভিযোগে দুই নারীসহ গ্রেফতার-৪

আপন নিউজ ডেস্কঃ
মানব পাচার গণউপদ্রবের অভিযোগে কুয়াকাটার কচ্ছপখালী গ্রামের একটি ভাড়া বাড়ি থেকে ভাড়াটে মামুন পাইক ওরফে রুম্মান (৪২), রেণু বেগম রীনা (৪০), সুমি আক্তার (২০) ও রবিউলকে (২৭) গ্রেফতার করা হয়েছে। মহিপুর থানা পুলিশ বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে এদেরকে গ্রেফতার করে। এ ঘটনায় মহিপুর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে শুক্রবার একটি মামলা হয়েছে। এসআই আসাদুজ্জামান জুয়েল মামলাটি করেছেন। সকল আসামিকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে। মামলায় বলা হয়েছে, মাদারিপুরের কালকিনি উপজেলার মামুন পাইক কুয়াকাটার একটি ভাড়া বাড়িতে নারী পুরুষ অসামাজিক, অনৈতিক ও পতিতাবৃত্তির কাজ করে গণ উপদ্রব সৃষ্টি করে আসছিল। বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশ নির্দিষ্ট টহলকালে এদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত অপর আসামি রেনু বেগমের বাড়ি বরিশাল সদর থানার পলাশপুর মহল্লায়। স্বামীর নাম রিপন জোমাদ্দার। সুমি আক্তারের বাড়ি ভোলার লালমোহন উপজেলায় এবং রবিউলের বাড়ি কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের নজিবপুর গ্রামে। তার বাবার নাম মোঃ আলমগীর। সকল আসামি বিজ্ঞ আদালতের নির্দেশে জেল হাজতে রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!