কলাপাড়ায় স্বতন্ত্র মেয়র প্রার্থীর কর্মীকে হত্যা চেষ্টার মামলায় ছাত্রলীগ সভাপতি কারাগারে | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
কলাপাড়ায় স্বতন্ত্র মেয়র প্রার্থীর কর্মীকে হত্যা চেষ্টার মামলায় ছাত্রলীগ সভাপতি কারাগারে

কলাপাড়ায় স্বতন্ত্র মেয়র প্রার্থীর কর্মীকে হত্যা চেষ্টার মামলায় ছাত্রলীগ সভাপতি কারাগারে

বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়া পৌরসভা নির্বাচনে জগ প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী দিদার উদ্দিন আহমেদ মাসুম’র সমর্থক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম দীপ্ত (২২) কে হত্যা চেষ্টার মামলায় শহর ছাত্রলীগ সভাপতি সহ দু’জন কে কারাগারে প্রেরনের আদেশ দিয়েছেন আদালত। রবিবার (৭ফেব্রুয়ারী) বিজ্ঞ পটুয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের জ্যেষ্ঠ বিচারক মো: জামাল হোসেন’র আদালতে কলাপাড়া শহর ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জান শুভ ও তার সহযোগী ছাত্রলীগ নেতা আলিফ মাহমুদ রুদ্র স্বেচ্ছায় আত্মসমর্পন করে জামিন আবেদন করার পর বিজ্ঞ আদালত শুনানী শেষে না মঞ্জুর করেন।
এর আগে ২৭ জানুয়ারী বুধবার বিকেলে দীপ্ত’র মা মোসা: সেলিনা বেগম বাদী হয়ে শহর ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জান শুভ ও তার সহযোগী আলিফ মাহমুদ রুদ্র সহ অজ্ঞাত নামা ৮/১০জনকে আসামী করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
প্রসংগত, মঙ্গলবার (২৬জানুয়ারী) সন্ধ্যা ৬টার দিকে শহরের মনোহরপট্রি তিন রাস্তার মোড়ে আসাদুজ্জান শুভ ও তার সহযোগী আলিফ মাহমুদ রুদ্র সহ অজ্ঞাত নামা ৮/১০জন ধারালো অস্ত্র দ্বারা দীপ্তকে হত্যা চেষ্টা করে। আসামীদের ধারালো অস্ত্রের আঘাত থেকে রক্ষার চেষ্টা করায় উক্ত আঘাত দীপ্ত’র বাম হাতের কনুইর উপরিভাগে ও নীচের অংশে পড়ে মাংস, রগ ও হাড়কাটা গুরুতর জখম হয়। এছাড়া মাথার পেছনের অংশে ও বাহুর নীচে গুরুতর কাটা ও হাড় ভাঙ্গা জখম হয়। ঘটনার পর আশংকাজনক অবস্থায় দীপ্তকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শে.বা.চি.ম. হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে দীপ্তকে বরিশাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তাকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!