আমতলীতে কোভিড টিকা কার্যক্রমের উদ্বোধন | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:২২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আমতলীতে কোভিড টিকা কার্যক্রমের উদ্বোধন

আমতলীতে কোভিড টিকা কার্যক্রমের উদ্বোধন

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে প্রাণঘাতী করোনা টিকা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মোঃ মিজানুর রহমান মিল্টন খান নামের একজনকে টিকা প্রয়োগ করে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মোঃ আসাদুজ্জামান।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মানুষকে রক্ষায় টিকা প্রয়োগের উদ্যোগ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় রবিবার সকালে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মোঃ আসাদুজ্জামান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারীর সভাপতিত্বে টিকা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান, সাবেক পৌর মেয়র মোঃ নাজমুল আহসান নান্নু, আলহাজ¦ নুরুল ইসলাম মৃধা, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম বাদল, সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন প্রমুখ। টিকা প্রয়োগ করেন সিনিয়র স্টাফ নার্স শিখা রানী।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!