রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় মা ছেলেকে মারধর করায় ছয় জনের বিরুদ্ধে আদালতে মামলা

গলাচিপায় মা ছেলেকে মারধর করায় ছয় জনের বিরুদ্ধে আদালতে মামলা

সঞ্জিব দাস, গলাচিপাঃ

পটুয়াখালীর গলাচিপায় মা ছেলেকে মারধর করায় ছয় জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে মোসাঃ পারভিন বেগম(৩৫)। তিনি রবিবার সকালে গলাচিপা উপজেলা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। বিজ্ঞ আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে গলাচিপা থানাকে ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। আসামীরা হলেন মোঃ আনোয়ার হাওলাদার(৩৫),মোঃ নাসির হাওলাদার(৪০),মোঃ মজিবর হাওলাদার(৪৫),মোঃ সেরাজ খা (৫৫), মোসাঃ মাহমুদা(৩০),মোসাঃ সাফিয়া বেগম(৬০), উল্লেখ্য গত ৪ ফেব্রæয়ারী আসামীরা মাও ছেলেকে ধারালো অস্ত্র দেখিয়ে মারধর করে অজ্ঞান অবস্থায় বাড়িতে ফেলে রেখে চলে যায় পরে এলাকাবাসী উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করে। পারভিন বেগম ন্যায় বিচার পাওয়ার আশায় আদালতে মামলা করেন। এ বিষয়ে মামলার বাদী মোসাঃ পারভিন বেগম জানান, জমি জমার জেরে আমাকে ও আমার সন্তানকে দেশিও অস্ত্রের ভয় দেখিয়ে এলোপাথারি ভাবে পিটিয়ে রক্তাক্ত করে আসামীরা পালিয়ে যায়। আমাদের ডাক চিৎকারে এলাকাবাসী এসে আমাদেরকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করে। তিনি আরও জানান, আসামীদের বিরুদ্ধে এনামে বেনামে গলাচিপা থানা ও আদালতে একাধিক মামলা চলমান আছে। এ বিষয়ে পারভিন বেগমের স্বামী আব্বাস মিয়া জানান, মামরা করায় আসামীরা আমাকেও আমার ভাই শহিদুল মুন্সিকে খুনের হুমকি দিচ্ছে। আসামীরা যে কোন মুহুর্তে আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে। আমি আমার স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে নিরাপত্তহীনতায় ভুগছি। পরের জায়গা জমি বসত ভিটা দখলকরাই আসামীদের চরিত্র। আসামীরা এর আগেও আমার স্ত্রী ও ছেলেকে ধারালো অস্ত্র দেখিয়ে খুন জখমের হুমকি দিয়েছিল।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!