আমতলীতে মাদ্রাসাসহ পাঁচটি দোকান ঘর পুড়ে ছাই | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে মাদ্রাসাসহ পাঁচটি দোকান ঘর পুড়ে ছাই

আমতলীতে মাদ্রাসাসহ পাঁচটি দোকান ঘর পুড়ে ছাই

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের পূর্ব কেওয়াবুনিয়া গ্রামের আকবাড়িয়া হাফিজি মাদ্রাসাসহ তৎসংলগ্ন পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত বিশ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। ঘটনা ঘটেছে রবিবার গভীর রাতে।
জানাগেছে,  উপজেলার কুকুয়া ইউনিয়নের র্প্বূ কেওয়াবুনিয়া গ্রামের আকবাড়িয়া হাফিজি মাদ্রাসা সংলগ্ন শামিম গাজীর ইলেকট্রনিক্সের দোকান থেকে রবিবার গভীর রাতে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় মাদ্রাসা ও তৎসংলগ্ন ফোরকান, নিজাম হাওলাদারের মুদি মনোহরদি দোকান, শামীম গাজী, মাসুমের ইলেকট্রনিক্সের দোকান ও কেশব শীলের সেলুন দোকান পুড়ে ছাই হয়ে যায়।  স্থানীয়রা দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। খবর পেয়ে আমতলী দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌছে।  কিন্তু দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌছার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। খবর পেয়ে সোমবার সকালে ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার ক্ষতিগ্রস্থদের আর্থিক অনুদান প্রদান করেন।
আমতলী দমকল বাহিনীর ষ্টেশন ম্যানেজার তামিম হাওলাদার বলেন, বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। এতে পাচঁটি দোকান ঘর এবং মাদ্রাসা পুড়ে গেছে।
আমতলী ইউএনও মোঃ আসাদুজ্জামান বলেন, খবর পেয়েছি। ক্ষতিগ্রস্থদের যথাযথভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!