রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদের বাবা আর নেই

গলাচিপায় সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদের বাবা আর নেই

সঞ্জিব দাস, গলাচিপাঃ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক ও বেইজবিল্ড একাডেমীর প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদের পিতা ও কেন্দ্রীয় যুবলীগ নেতা মো. মামুন আজাদের দাদা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রনগোপালদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মরহুম হাজী দেলোয়ার হোসেন মৃধা সোমবার ভোর ৫.২০ মিনিটে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১০৩ বছর। তিনি এক ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার তার গ্রামের বাড়ি দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নে পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়। তার মৃত্যুতে পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের মাননীয় সংসদ সদস্য এস.এম শাহাজাদা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ্, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সন্তোষ কুমার দে, দশমিনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আজিজ মিয়া, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!