সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় ইউপি উপনির্বাচনে দফায় দফায় হামলা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ সহ আহত-২

কলাপাড়ায় ইউপি উপনির্বাচনে দফায় দফায় হামলা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ সহ আহত-২

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ার ডাবলুগঞ্জ  ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে দফায় দফায় হামলা ও মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে স্বতন্ত্র আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আ: অদুদ সিকদার ও তার সমর্থক রাকিবুল ইসলাম কে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। এছাড়াও রাকিবুলের সাথে থাকা মোটরসাইকেলটি ভাঙচুর করা হয়। মঙ্গলবার (১৬ জানুয়ারী) বেলা ১২ টায় ৮ নং ওয়ার্ডের বরকুতিয়া মৃধা মার্কেট ও বিকাল ৪ টায় ছোনখোলা নামক স্থানে স্বতন্ত্র আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগের সময় এ হামলার ঘটনা ঘটে। ওই হামলায় স্বতন্ত্র আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবদুল অদুদ সিকদার ও তার সমর্থক রাকিবুল ইসলাম রক্তাক্ত জখম হয়। তাদের রক্তাক্ত অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। তার উন্নত চিকিৎসার জন্য ওই দিন রাতে পটুয়াখালী রেফার করেন কর্মরত চিকিৎসক।
স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থীর স্বজনরা জানান, আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর নেতৃত্বে বাচ্চু ফকির, আলউদ্দিন হাওলদার, বশির, নসা মৃধা, আবুল বাশার বাদশা সহ অর্ধ শতাধিক মোটরসাইকেলে এসে এ হামলা চালায়।
এ ঘটনায় আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ দেলওয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন কল রিসিভ না করায় বক্তব্য দেয়া যায়নি।
এ ব্যাপারে মহিপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, ঘটনা স্থানে পুলিশ পরিদর্শন করেছে, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আগামী ২৮ ফেব্রুয়ারি ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!