চরমোনাই শুরু হয়েছে বার্ষিক মাহফিল | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
চরমোনাই শুরু হয়েছে বার্ষিক মাহফিল

চরমোনাই শুরু হয়েছে বার্ষিক মাহফিল

বরিশাল অফিসঃ বরিশালের কীর্তনখোলা নদীর তীরে চরমোনাই ময়দানে তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু হয়েছে। বুধবার বাদ জোহর আম বয়ানের মাধ্যমে চরমোনই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম মাহফিলের উদ্বোধন করেন।

চরমোনাই (ফাল্গুনের) বার্ষিক মাহফিল চলবে আগামী শনিবার (২৭ ফেব্রুয়ারি) ফজর পর্যন্ত। শনিবার ফজরের পর আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে।

উদ্বোধনী বয়ানে চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘নিয়তকে ঠিক করতে হবে। এখানে (মাহফিলে) কেউ দুনিয়াবি নিয়তে এসে থাকলে তার কোনো ফায়দা হবে না। বরং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এখানে আসতে হবে।

উল্লেখ্য, মাহফিলের তিন দিনে মোট সাতটি বয়ান হবে। এর মাঝে পাঁচটি বয়ান করবেন চরমোনাইর প্রধান পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। দুটি বয়ান করবেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। এছাড়া মাহফিলে আগত বিদেশী উলামায় কেরামরা মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করবেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!