গলাচিপায় পিটুনিতে আহত আওয়ামীলীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২
গলাচিপায় পিটুনিতে আহত আওয়ামীলীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

গলাচিপায় পিটুনিতে আহত আওয়ামীলীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

সঞ্জিব দাস, গলাচিপাঃ
 গলাচিপায় পিটিয়ে আহত করার ৬দিন পর সোমবার পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো.নজরুল ইসলাম মৃধা (৫৫) নামে আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের দক্ষিণ চর বিশ্বাস গ্রামে। নিহত নজরুল চর বিশ্বাস ইউনিয়ন আওয়ামী লীগের ৬নং ওয়ার্ডে সাধারণ সম্পাদক।
সূত্রজানায়, পারিবারিক কলোহের জেড় ধরে গত ১৬ ফেব্রুয়ারি নজরুল মৃধার সাথে প্রতিবেশী মোস্তফা মৃধার কথা কাটাকাটি হয়। এঘটনায় মোস্তফা মৃধার ছেলে মিরাজ মৃধা(৩০) এর নেতৃত্বে ১০/১২জন নজরুল মৃধাসহ ৫জনকে পিটিয়ে আহত করে। আহতদেরকে প্রথমে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। আহত নজরুলের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যায়। নিহত নজরুল মৃধার স্ত্রী লিলি আক্তার (৪০) জানায়, চাঁদা না দেওয়ায় মোস্তফা মৃধার ৩ভাই ও ছেলেরা আমার স্বামীকে পিটিয়ে হত্যা করেছে। গলাচিপা থানার অফিসার ইন চার্জ শওকত আনোয়ার জানান,  এঘটনায় গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা হয়েছে এবং পি.বি.আই তদন্ত করছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!