আমতলী উপজেলা চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া রায় স্থগিত | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলী উপজেলা চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া রায় স্থগিত

আমতলী উপজেলা চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া রায় স্থগিত

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
ঋণ খেলাপীর দায়ে আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ছরোয়ার ফোরকানকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেয়া আদেশ স্থগিত করেছেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত ও নির্বাচনী আপিল ট্রাইব্যুনালের বিচারক মোঃ হাসানুল ইসলাম। বরিবার এ স্থগিতাদেশ দেন তিনি। এ স্থগিতাদেশের খবর আমতলীতে ছড়িয়ে পরলে উপজেলার পরিষদ চেয়ারম্যান গোলাম ছরোয়ার ফোরকানের সমর্থকরা আনন্দে উপজেলা শহরে মিষ্টি বিতরন করেন।
জানাগেছে, ২০১৩ সালে পটুয়াখালী রুপালী ব্যাংকের শাখা থেকে গোলাম ছরোয়ার ফোরকান তার নামে এক বছর মেয়াদী ১৬ লক্ষ টাকা ঋণ নেন। যা সুদে-আসলে ২৪ লক্ষ টাকায় দাড়িয়েছে। এছাড়া তার মালিকানাধীন মেসার্স বনানী ট্রেডার্সের নামেও এক বছর মেয়াদী ঋণ তোলেন তিনি। যা সুদে আসলে ২৭ লক্ষ টাকা হয়। ওই ঋণ পরিশোধ না করায় ২০১৪ সালে বাংলাদেশ ব্যাংকের ঋণ খেলাপীর তালিকায় নাম ওঠে তার। ঋণ খেলাপীর তথ্য গোপান করে ২০১৯ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। ওই নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হন। এতে সংক্ষুব্ধ হন প্রতিদ্বন্ধি প্রার্থী সামসুদ্দিন আহম্মেদ ছজু। ওই বছরের ২১ এপ্রিল  ঋণখেলাপির তথ্য সংযোজন করে তার প্রতিদ্বন্ধি প্রার্থী সামসুদ্দিন আহম্মেদ ছজু বরগুনা যুগ্ম  জেলা জজ প্রথম আদালত ও নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। আদালতের বিচারক আল মামুন সকল তথ্য যাচাই-বাছাই ও সাক্ষ্য গ্রহন শেষে গত ১৭ ফেব্রুয়ারী ফোরকানকে আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়ে প্রতিদ্বন্ধি প্রার্থী সামসুদ্দিন আহম্মেদ ছজুকে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিজয়ী ঘোষনা করে নির্বাচন কমিশনকে ১৫ কার্যদিবসের মধ্যে গেজেটভুক্ত করার আদেশ দেন। এ আদেশের বিরুদ্ধে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ছরোয়ার ফোরকান রবিবার বরগুনা জেলা ও দায়রা জজ আদালত  এবং নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে আপিল করেন। আদালতের বিচারক মোঃ হাসানুল ইসলাম তার উপজেলা চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি ও প্রতিদ্বন্ধি প্রার্থীকে চেয়ারম্যান ঘোষনা করে গেজেটভুক্ত করার রায় স্থগিত করে দেন।  এ স্থগিতাদেশের খবর আমতলীতে ছড়িয়ে পরলে চেয়ারম্যানের সমর্থকরা উপজেলা শহরে মিষ্টি বিতরন করেন।
আমতলী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান স্থগিতাদেশে সন্তুষ্ট প্রকাশ করে বলেন, আমি আদালতে আপিল করেছি। আদালত ন্যায় বিচারের স্বার্থে  পূর্বের আদেশ স্থগিত করেছেন।
আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকানের আইনজীবি অ্যাডভোকেট মোঃ আনিসুর রহমান বলেন, গোলাম ছরোয়ার ফোরকানকে উপজেলা চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়ে এবং প্রতিদ্বন্ধী প্রার্থী সামসুদ্দিন আহম্মেদ ছজুকে চেয়ারম্যান হিসেবে বিজয়ী ঘোষনা করে নির্বাচন কমিশনকে ১৫ কার্যদিবসের মধ্যে গেজেটভুক্ত করে দেয়া আদেশ বিচারক পরবর্তি ধায্য তারিখ পর্যন্ত স্থগিত করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!