শার্শায় পুলিশের পৃথক অভিযানে চারজন আটক | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
শার্শায় পুলিশের পৃথক অভিযানে চারজন আটক

শার্শায় পুলিশের পৃথক অভিযানে চারজন আটক

মোঃ জসীম উদ্দীন,শার্শা উপজেলা প্রতিনিধিঃ
যশোরের শার্শা সীমান্ত থেকে রবিবার (৭ মার্চ) ভোর রাত থেকে সকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে ৮০০ গ্রাম গাঁজা ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি সহ ৪ জনকে আটক করে শার্শা থানার পুলিশ।

আটককৃতরা হলো, শার্শা থানার নাভারন রেল বাজার এলাকার মৃতঃ আমির হোসেনের ছেলে তারিক হোসেন (৪০), চালিতাবাড়িয়ার সোনাতনকাটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে ইসরাফিল হোসেন (২১), শালকোনা (ডিহি) এলাকার রফিকুল ইসলামের ছেলে রনি বিশ্বাস (২২) ও বাগুড়ী গ্রামের মৃতঃ ইয়াকুবের ছেলে সাইফুল ইসলাম (৩৭)।

পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন খবরে, শার্শা থানার এসআই জহুরুল ইসলাম মোল্যা সঙ্গীয় ফোর্স নিয়ে শার্শা থানাধীন নাভারন রেলবাজার গ্রামস্থ নাভারন রেল গেটের উত্তর পাশে আরিফের চায়ের দোকানের সামনে নাভারন টু সাতক্ষীরা মহাসড়কের পাকা রাস্তার উপর হতে তারিককে ৩০০ গ্রাম গাঁজা সহ আটক করে।

অপরদিকে, এসআই ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শার্শা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে রেললাইনের উত্তর পাশ হতে ইসরাফিলকে ৫০০ গ্রাম গাঁজা সহ আটক করে।

আরেক অভিযানে, এসআই সুমন সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি রনি ও সাইফুলকে আটক করে।

শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান জানান, আটক আসামিদেরকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!