শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
শার্শা সীমান্তে ১কেজি৭৫০ গ্রাম সোনার বারসহ আটক-১

শার্শা সীমান্তে ১কেজি৭৫০ গ্রাম সোনার বারসহ আটক-১

মোঃ জসীম উদ্দীন,শার্শা উপজেলা প্রতিনিধিঃ
বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকা  থেকে বৃহস্পতিবার (১লা এপ্রিল) দুপুরে প্রায় ২কেজি ওজনের ১৫টি  সোনার বারসহ রানা হামিদ (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আটক রানা হামিদ বেনাপোল পোর্ট থানার খলসী গ্রামের আব্দুল গফ্ফরের ছেলে।

বিজিবি জানায়, গোপন  সংবাদে জানতে পারি, সোনা পাচারকারী একটি চক্র বেনাপোল বাজার থেকে সোনার  চালান নিয়ে অগ্রভুলোট  সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য পাঁচভুলোট  গ্রামের একটি চায়ের দোকানে অপেক্ষা করছে। এমন গোপন সংবাদে পাঁচভুলোট গ্রামে অভিযান চালিয়ে  সন্দেহভাজন রানা হামিদ নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে ৩টি প্যাকেটে মোট ১৫টি সোনার বার পাওয়া যায়।

জব্দকৃত সোনার ওজন ১কেজি ৭৫০ গ্রাম। আটক রানা হামিদ র্দীর্ঘদিন ধরে চোরচালানের সাথে জড়িত বলে স্বীকার করে। উদ্ধারকৃত মূল্য প্রায় ১কোটি  টাকা বলে জানায় বিজিবি।

২১বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুর এলাহী সোনা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান,  সোনারবার সহ আটক আসামীকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!