গলাচিপায় সড়ক দুর্ঘটনায় ১০জন আহত | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
গলাচিপায় সড়ক দুর্ঘটনায় ১০জন আহত

গলাচিপায় সড়ক দুর্ঘটনায় ১০জন আহত

সঞ্জিব দাস, গলাচিপাঃ
পটুয়াখালীর গলাচিপায় ট্রাক, ট্রলি ও বোরাক সংর্ঘষে ১০জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে গলাচিপা-পটুয়াখালী সড়কের আমখোলা সিকদার বাড়ির সামনে। গুরুতর
আহত ৬জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, তরমুজ নেয়ার জন্য পটুয়খালী থেকে গলাচিপা আসার পথে একটি ট্রাক আমখোলা সিকদার বাড়ির কাছে বিপরিত দিক থেকে আসা ট্রলি সাথে মুখোমুখি সংর্ঘষ হয়, এসময় পাশে থাকা বোরাকেও ধাক্কা লাগে। এঘটনায় বোরাক যাত্রী সিদ্দিকহাওলাদার, এনায়েত ইমরুল,জালাল মাতুব্বর, সালেহা বেগম, ট্রলি চালক রুবেল, বোরাক চালক কালামসহ ১০জন আহত হয়। গলাচিপা থানার অফিসার ইনচার্জ শওকত আনোয়ার জানান, গুরুতর আহত ৬জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। র্দুঘটনার সাথে জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!