রাঙ্গাবালীতে শুটকি পল্লীতে বিপুল সংখ্যা শ্রমিক কাজে নিয়োজিত; নেই স্বাস্থ্যবিধি – আপন নিউজ

বুধবার, ২৪ Jun ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় চাঁ’দা দাবীতে মধ্যবয়সী নারীকে মা’রধ’র ও হু’ম’কী, আদালতে মা’ম’লা জাতীয় পর্যায়ে একক অভিনয়ে ৩য় স্থান অর্জনকারী অর্জুন মুখার্জীকে সম্মাননা প্রদান মহিপুরে ডোবায় ডুবে দুই শি’শু’র মৃ/ত্যু, এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের নতুন কমিটি গঠন মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় খালে অ’বৈ’ধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক
রাঙ্গাবালীতে শুটকি পল্লীতে বিপুল সংখ্যা শ্রমিক কাজে নিয়োজিত; নেই স্বাস্থ্যবিধি

রাঙ্গাবালীতে শুটকি পল্লীতে বিপুল সংখ্যা শ্রমিক কাজে নিয়োজিত; নেই স্বাস্থ্যবিধি

সঞ্জিব দাস, গলাচিপাঃ
দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ১৩ দফা বিধিনিষেধ জারি করে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। বুধবার শুরু হয়েছে দেশব্যাপী এ লকডাউন। তবে এসব বিধিনিষেধের বালাই নেই পটুয়াখালীর রাঙ্গাবালীতে। উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের শুটকি পল্লীতে প্রান্তিক জেলে সম্প্রদায়ের চার শতাধিক শ্রমিক সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে পেটের টানে কাজ করছেন। তারা মানছেন না ন্যূনতম কোনো স্বাস্থ্যবিধিও।জানা গেছে, প্রতিনিয়তই লড়াই করে বেঁচে থাকতে হচ্ছে উপকূলীয় অঞ্চলের এসব মানুষকে। ফলে করোনাভাইরাসে নতুন করে মরার ভয় তাদের কাছে পাত্তা পাচ্ছে না।বৃহস্পতিবার সকালে ইউনিয়নের বউ বাজার এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা যায়। এ সময় স্বাস্থ্যবিধি না মেনে শুটকি তৈরিতে ব্যস্ত থাকতে দেখা যায় মৎস্যশ্রমিকদের। পুরুষ শ্রমিকের চেয়ে নারী শ্রমিকদের উপস্থিতি বেশি দেখা যায় এ শুটকি পল্লীতে।জানা যায়, চলতি মৌসুমে তিন-সাত দিনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে গভীর সাগরে মাছ শিকারে যায় জেলেরা। খাদ্যসামগ্রী শেষ হওয়ার আগেই সাগর থেকে মাছ নিয়ে উপকূলে আসে ট্রলারগুলো। নির্ধারিত শুটকি পল্লীর কাছাকাছি নোঙ্গর করা হয় ট্রলার। এরপর ট্রলার থেকে মাছ নেয়া হয় শুটকি পল্লীতে। বর্তমানে করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মানার বাধ্য বাধকতা রয়েছে। কিন্তু মাস্ক পরা বা সামাজিক দূরত্ব মানার বালাই নেই রাঙ্গাবালীতে শুটকি তৈরির কাজে যুক্ত শত শত শ্রমিকের।
স্থানীয়রা জানান, বিভিন্ন প্রজাতির মাছের শুটকি তৈরিতে কাজ করছেন শ্রমিকরা। এ ছাড়াও প্রতিটি বাজারে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও গলাচিপা ও রাঙ্গাবালীর বিভিন্ন এলাকার উদ্দেশে চরমোন্তাজ থেকে ছেড়ে গেছে যাত্রী ও মালবাহী ট্রলার। অথচ নীরব ভূমিকা পালন করছে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্র।
চরমোন্তাজের স্থানীয় ব্যবসায়ী এম আজাদ খান সাথী বলেন, লকডাউনে সামাজিক দূরত্ব রক্ষা না করা ও মাস্ক না পরে সবাই যেভাবে বাজারে আসছেন এতে করোনা বলে কিছু যে আছে তা বোঝার উপায় নেই। আর লকডাউনের নাম গন্ধও নেই এসব বাজারে।
জানতে চাইলে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মাশফাকুর রহমান জানান, লকডাউন সফল করার লক্ষ্যে নদীপথে যাত্রীবাহী সকল নৌযান বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারি নির্দেশনা মানতে প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা নেয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি মানতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!