গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে রিপনকে মারধর | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন
গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে রিপনকে মারধর

গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে রিপনকে মারধর

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ গলাচিপায় আবু সাইদ রিপন (৩৮) কে মারধর করার খবর পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার পানপট্টি ইউনিয়নের উত্তর পানপট্টি গ্রামে। আবু সাইদ রিপন হচ্ছেন উত্তর পানপট্টি গ্রামের হাওলাদার গ্রামের মৃত. শাহজাহান হাওলাদারের ছেলে। আবু সাইদ রিপন জানান, গত বুধবার (২৮ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটায় রেইন্ট্রি তলা নিমাই মাস্টার বাড়ির সামনে কাচা রাস্তার উপরে আমাকে জমা-জমির জেরে পূর্ব শত্রুতার কারণে একই গ্রামের নাসির উদ্দিন হাওলাদার, দুলাল হাওলাদার, মো. রাকিব, সিপন, মো. হাসান, মো. আশরাফ একত্রিত হয়ে হাতে থাকা লোহার রড দিয়ে এলোপাথারীভাবে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তার ডাক চিৎকারে এলাকাবাসী এসে পড়লে মারধরকারীরা পালিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে আবু সাইদ রিপনের স্ত্রী নাসরিন আক্তার স্বর্ণা বলেন, আমার স্বামীকে প্রতিপক্ষরা মেরে ফেলার জন্য পরিকল্পনা নিয়েছিল। এলাকার লোকজন না থাকলে আমার স্বামীকে ওরা মেরেই ফেলত। এ ব্যাপারে দুলাল হাওলাদার ও মো. রাকিবের মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. দৃষ্টি নন্দিতা বলেন, আবু সাইদ রিপন আমার চিকিৎসাধীনে ৩য় তলায় ১৩ নম্বর বেডে ভর্তি আছে। তার শরীরের বিভিন্ন অংশে ফুলা জখম আছে। তার শরীরের অবস্থা বেশি ভাল না। ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. হাবিল সিকদার ঘটনার সত্যতা স্বীকার করেন। ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম বলেন, দু’পক্ষকে ডেকে মীমাংসার ব্যবস্থা করছি। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!