কাস্টম হাউস বেনাপোল থেকে তিন চোর আটক | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
কাস্টম হাউস বেনাপোল থেকে তিন চোর আটক

কাস্টম হাউস বেনাপোল থেকে তিন চোর আটক

মোঃ জসীম উদ্দীন,শার্শা উপজেলা প্রতিনিধিঃ কাস্টম হাউস বেনাপোল থেকে তিন চোরকে আটক করা হয়েছে। রবিবার দিবাগত গভীর রাতে তাদের আটক করে বেনাপোল কাস্টম হাউসে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকা আনছার সদস্য’রা। এসময় তাদের নিকট থেকে একটি নাট বল্টু খোলা রেঞ্জ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামের ইমারুল হকের ছেলে নয়ন হোসেন (২৬), একই গ্রামের আমিনুর রহমানের ছেলে ইয়ামিন (২৩) ও আব্দুর রশিদের ছেলে সিহাব হোসেন (২৪)।

আটক নয়ন হোসেন বলেন, আমরা ভারত থেকে চাউল নিয়ে আসা ওয়াগন থেকে চাউল চুরি করি। কাস্টমে চুরি করতে আসি নাই। জিআরপি পুলিশ ধাওয়া করলে আমরা পালাতে বেনাপোল কাস্টম হাউসের দেয়াল টপকিয়ে প্রবেশ করি। এরপর সেখান থেকে আনছার সদস্যরা আমাদের আটক করে।

বেনাপোল কাস্টম হাউসে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনছার এর প্লাটুন কমান্ডার আবুল কালাম আজাদ বলেন, আনছার সদস্য’রা রাতে কর্তব্য পালন কালে দেখে কাস্টম হাউসের ভিতর তিন জন অপরিচিত লোক। তখন আরিফুল ইসলাম নামে আনছার সদস্য তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা ওয়াগন থেকে চাউল চুরির কথা স্বীকার করে। পুলিশ এর ভয়ে পালাতে তারা কাস্টমের পাচিলের মধ্যে প্রবেশ করে।

তিনি বলেন, আমি এবং আমার সদস্য’রা নিরাপত্তার কাজে সার্বোক্ষনিক নিয়োজিত। কোন অপরিচিত লোক দেখলে তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে হাউসে প্রবেশ করতে অনুমতি দেই।

এ ব্যাপারে কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল হক বলেন, আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!