গলাচিপায় মামলা করায় বাদীকে হুমকি | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
গলাচিপায় মামলা করায় বাদীকে হুমকি

গলাচিপায় মামলা করায় বাদীকে হুমকি

গলাচিপায় মামলা করায় বাদীকে হুমকি

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ গলাচিপায় থানায় চুরির মামলা করায় বাদীকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে আসামিপক্ষের বিরুদ্ধে। উপজেলার আমখোলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ভাংরা গ্রামের মনোহর দাসের ছেলে অমরি দাস (৬০) গলাচিপা থানায় গত রবিবার (২ মে) চুরির অভিযোগে মামলা করেন। যার মামলা নং-৩।
মামলা করায় আসামীপক্ষের লোকেরা বাদীয়কে হত্যার হুমকি দিচ্ছে। বাদী আসামী পক্ষের লোকজনের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। এ বিষয়ে অমরি দাস বলেন, “আসামী জামাল ডাক্তার (ওস্তা)র ভাই কামাল ডাক্তার (ওস্তা) আমাকে মামলা তুলে নিতে বলেছে। তা না হলে আমাকে মারধরসহ হত্যা করা হবে বলে হুমকি দিচ্ছে। আমার বিরুদ্ধে পটুয়াখালী ও গলাচিপা আদালতে মিথ্যা মামলা দিবে বলে প্রচারনা চালাচ্ছে। ভয়ে এখন ঘর থেকে বের হতে পারছি না। আসামীপক্ষের ভয়ে আমি পালিয়ে বেড়াচ্ছি।” এ বিষয়ে কামাল ডাক্তার (ওস্তা)র কাছে হুমকি দেয়ার কথা জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন। এ বিষয়ে অমরি দাসের ছেলে অনুকুল দাস বলেন, আমখোলা বাজারে আমাদের মুদি মনোহরি দোকান আছে। আমার বাবা বাদী হয়ে চোরের বিরুদ্ধে মামলা করায় আমরা দোকান খুলতে ভয় পাচ্ছি। যেকোন সময় আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে আসামীপক্ষের লোকজন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!