গলাচিপায় গরু চোর সন্দেহে গনপিটুনিতে একই পরিবারের ৬ জন আহত | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন
গলাচিপায় গরু চোর সন্দেহে গনপিটুনিতে একই পরিবারের ৬ জন আহত

গলাচিপায় গরু চোর সন্দেহে গনপিটুনিতে একই পরিবারের ৬ জন আহত

গলাচিপায় গরু চোর সন্দেহে গনপিটুনিতে
একই পরিবারের ৬ জন আহত

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় গরু চোর সন্দেহে গনপিটুনিতে একই পরিবারের ৬ জন আহত হয়েছে। পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে গলাচিপা থানা পুলিশ ৪ জনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে উপজেলার আমখোলা ট্রলার ঘাটে। গনপিটুনির শিকার হাচেন খান (৭০) জানান, পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের হাচেন খানের পরিবারের ১০ জন সদস্য নিয়ে গত কার্ত্তিক মাসে কলাপাড়া উপজেলার আশাখালী শুটকি পল্লীতে কাজ করতে যান। শুটকির মৌসুম শেষ হলে হাচেন তার পরিবারের সদস্যদের নিয়ে দুইটি ইঞ্জিন চালিত নৌকাযোগে শুক্রবার কলাপাড়া উপজেলার আশাখালী থেকে লোহালিয়া ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেন। পথিমধ্যে রাত সাড়ে ১০টার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের গলাচিপা নদীতে পৌছলে দুইটি ইঞ্জিন চালিত নৌকায় গরু দেখে চোর সন্দেহে নদীর দুই পাড়ের বাসিন্দারা ডাক চিৎকার করে ধাওয়া করে। অবস্থা বেগতিক দেখে ইঞ্জিন চালিত নৌকা দুইটি উপজেলার আমখোলা ট্রলার ঘাটে নোঙর করে। উত্তোজিত জনতা নৌকা দুইটিতে থাকা জেলেদের মারধর করে। গনপিটুনিতে হাচেন খান (৭০), শাহাবুদ্দিন (৩০), রিয়াজ (৩৮), বাহাদুর (৩৫), শহিদুল (৪০) ও সিদ্দিক (৩৫) আহত হন। পুলিশ খবর পেয়ে ওই রাতেই আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে গলাচিপা থানা পুলিশ গজালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো. কলিমুল্লাহ (৫৫), ডাকুয়া ইউনিয়নের বেল্লাল হোসেন(৩৫), মনির (২৩), সুজন মৃধাকে (২২) আটক করেছে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, এ ঘটনায় শনিবার বাহাদুর খান ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৬০/৭০ জনের বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা দায়ের করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!