গলাচিপায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্য | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
গলাচিপায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্য

গলাচিপায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্য

গলাচিপায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্য

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে আল-আমিন (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার চরকাজল ইউনিয়নের গ্যাসফিল্ড বাজার সংলগ্ন মসজিদের দক্ষিন পাশের্বর সড়কে এ ঘটনা ঘটে। আল-আমিন উপজেলার চরকাজল ইউনিয়নের চরকাজল গ্রামের মো. অলিল সরদারের ছেলে। এ ঘটনায় জলিল দর্জি ও ইব্রাহীম দর্জি নামের ২ জনকে আটক করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার চরকাজল ইউনিয়নের গ্যাস ফিল্ড বাজার সংলগ্ন মসজিদের দক্ষিন পাশের্বর সড়ক দিয়ে আল-আমিন দুটি গরু নিয়ে যাচ্ছিলেন। এ সময় এলাকাবাসী দেখতে পেয়ে চোর সন্দেহে রাতের অন্ধকারে আল-আমিনকে গণপিটুনি দেয় এবং ঘটনাস্থলেই সে মারা যায়। বুধবার সকালে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। গলাচিপা থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, গরু চোর সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে আল-আমিনের মৃত্যু হয়েছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদেরজন্য দুই জনকে আটক করা হয়েছে এবং হত্যা মামলার প্রস্তুতি চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!