শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় বিন্যাস ফাউন্ডেশনের মেহেদী উৎসব

কলাপাড়ায় বিন্যাস ফাউন্ডেশনের মেহেদী উৎসব

কলাপাড়ায় বিন্যাস ফাউন্ডেশনের মেহেদী উৎসব

আপন নিউজ রিপোর্টঃ কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মেহেদী উৎসবের আয়োজন করেছে ‘বিন্যাস ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবি সংস্থা। সংস্থাটির ফাউন্ডার এন্ড সিইও মাসুম বিল্লাহ বলেন, “সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই আমাদের এই আয়োজন। এসব ছোট্ট শিশুদের হাতকে মেহেদীর রঙ এ রঙিন করতে এবং তাদের মুখে একটু হাসি ফুটিয়ে ঈদ উৎসবটি আরো আনন্দময় করে তুলতেই ‘বিন্যাস ফাউন্ডেশন’ ও আরো কয়েকটি সংগঠনের উদ্যােগে আমাদের এই ‘মেহেদী উৎসব’।

উৎসবে উপস্থিত ছিলেন, ‘বিন্যাস ফাউন্ডেশন’ এর কো-ফাউন্ডার জুবায়ের প্রিন্স, হেড অব হিউম্যান রিসোর্স প্রমিতা মুমু, হেড অব অপারেশন আমিনুল ইসলাম মাহিম, প্রোজেক্ট কো-অর্ডিনেটর মনোজ চন্দ্র পাল ও মেহবুবা তিমা এবং বিন্যাসের বেশ কয়েকজন ভলান্টিয়ার। মেহেদী আর্টিস্ট হিসেবে ছিলেন- প্রমিতা মুমু, মেহবুবা তিমা, সিনথিয়া স্বর্না ও ইসরাত জাহান ওইসি। ফটোগ্রাফার হিসেবে ছিলেন মোঃ কায়েস আল আজাদ।

উৎসবটিতে শিশুদের মনে অনেক আনন্দের প্রতিচ্ছবি দেখা যায়। তাদের বাবা মা’র মুখেও হাসির চিত্র ফুটে উঠেছে। কয়েকজন ভাইয়া আপু এসে তাদের হাতে মেহেদী আর্ট করে দিবে এটা তারা কল্পনাও করেনি কখনও। সবমিলিয়ে ঈদ উপলক্ষে এক ভিন্নধর্মী উৎসবমুখর আয়োজন ছিল।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!