আফগানিস্তানে জুম্মার নামাজে মসজিদে বোমা হামলায় ইমাম সহ ১২ মুসল্লি নিহত | আপন নিউজ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব কলাপাড়া উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ২, আ’হ’ত ৩ কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি’র সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মিলাদ কলাপাড়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা: ১৪ ফুটের ইলিশে মুগ্ধ জনতা অসুস্থতার সাথে লড়ছে শিশু বিলকিস-চিকিৎসায় থমকে আছে দরিদ্র পরিবারের জীবন কলাপাড়ায় মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০-৮০ টাকা; সাধারণ মানুষ ক্ষু’ব্ধ
আফগানিস্তানে জুম্মার নামাজে মসজিদে বোমা হামলায় ইমাম সহ ১২ মুসল্লি নিহত

আফগানিস্তানে জুম্মার নামাজে মসজিদে বোমা হামলায় ইমাম সহ ১২ মুসল্লি নিহত

আফগানিস্তানে জুম্মার নামাজে মসজিদে বোমা হামলায় ইমাম সহ ১২ মুসল্লি নিহত

অনলাইন ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদের ভেতরে শুক্রবার জুম্মার নামাজের সময় বোমা বিস্ফোরণে অন্তত ১২ জন মুসল্লি নিহত হয়েছে। দেশটিতে তালেবান ও আফগান সরকারের যুদ্ধবিরতির মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। খবর এএফপির।

কাবুল পুলিশের মুখপাত্র ফেরদৌস ফ্রামুর্জ বলেছেন, ‘নিহতের সংখ্যা বেড়ে ১২ হয়েছে যাদের মধ্যে মসজিদের ইমামও রয়েছেন। এছাড়া আহত হয় ১৫ জন।’

কাবুল প্রদেশের শাকার দারাহ জেলায় একটি মসজিদের ভেতরে বোমাটি বিস্ফোরিত হয়।

তালেবান ও আফগান সরকারের মধ্য যুদ্ধবিরতি চলার সময় বেশ কয়েকটি জায়গায় বোমা হামলার ঘটনা ঘটেছে। তবে এগুলোর মধ্যে মসজিদে বোমা হামলার ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে।

দুই পক্ষই সম্মতি জানিয়েছিল যে ঈদ উপলক্ষে তিন দিন তারা যুদ্ধবিরতি পালন করবে। প্রায় দুই দশকের লড়াইতে এ ধরনের যুদ্ধবিরতি হয়েছে মাত্র চারবার।

গত ১ মে থেকে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে থাকা আড়াইশ বাহিনী প্রত্যাহার শুরু করার পর থেকেই দেশটিতে সহিংসতার ঘটনা আরও বেড়ে গেছে।

গত সপ্তাহে একটি গার্লস স্কুলের কাছে বোমা হামলার ঘটনায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে অধিকাংশই ছিলেন স্কুলের ছাত্রী।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!