গলাচিপায় গৃহবধূ রিতা রাণী ও তার পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন
গলাচিপায় গৃহবধূ রিতা রাণী ও তার পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

গলাচিপায় গৃহবধূ রিতা রাণী ও তার পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

গলাচিপায় গৃহবধূ রিতা রাণী ও তার পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের ছোনখোলা গ্রামে গৃহবধূ রিতা রাণী মালাকারকে নৃশংসভাবে কুপিয়ে মাথায় জখম ও মন্দির ভাংচুরসহ পরিবারের ওপর হামলার প্রতিবাদে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বুধবার দুপুর ১২টায় বাংলাদেশ হিন্দু মহাজোট গলাচিপা শাখার উদ্যোগে স্থানীয় গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ির সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, রিতা রাণীর স্বামী শ্যামল মালাকার, বাংলাদেশ হিন্দু মহাজোটের পটুয়াখালীর সদস্য ও স্বেচ্ছাসেবক আহ্বায়ক বিশ্বজিত রায়, বাংলাদেশ হিন্দু মহাজোট গলাচিপা শাখার আহ্বায়ক উজ্জ্বল কুমার ও সদস্য সচিব অরণ্য সাহা অনিক প্রমুখ। বক্তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন। প্রসঙ্গত, গত রবিবার (১৬ মে) উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের ছোনখোলা গ্রামে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে বিরোধে শ্যামল মালাকার (৫০) নামে এক কৃষকের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

এ সময় সংঘর্ষে দুই পক্ষের অন্তত সাতজন আহত হয়েছে। এরমধ্যে গৃহবধূ রীতা রানী মালাকারকে (৪০) গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে সংঘর্ষের ঘটনা নিশ্চিত করেছেন। কিন্তু মন্দির ভাংচুরের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তিনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!