গলাচিপায় অসহায়ের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
গলাচিপায় অসহায়ের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই

গলাচিপায় অসহায়ের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই

গলাচিপায় অসহায়ের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় করোনাকালে পাননি কোন সহযোগিতা দিন কাটছে খুব কষ্টে। অসহায়ের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। তাদের জীবন কাটছে খুব দুঃখ দুর্দশায়। করোনার টাকা সহ অন্য কোন ধরনের সহযোগিতা পায়নি তারা। সরকারি একটি ঘরের জন্য এখনো আশায় বুক বেঁধে আছেন মোসা. মর্জিনা বেগম। অনেক পূরনো ঘর থেকে এখন বৃষ্টি এলেই অঝোরে পানি পরে। ঐ ঘরে এখন থাকার মতো সাধ্য নাই। মোসা. মর্জিনা বেগম (৪৫) হচ্ছেন উপজেলার গোলখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চারআনি পূর্ব গোলখালী গ্রামের আ. রব এর মেয়ে এবং মো. আবুল চৌকিদারের স্ত্রী। মর্জিনা বেগম বলেন, ২০০৭ সালে সিডরের পর থেকেই কষ্ট করে যাচ্ছি। সিডরের পর রাস্তার মাটি কাটার কাজ পাইছিলাম। এখনো অন্য মানুষের খেতে কাজ করি। সরকার যদি আমাগো একটা ঘর দেয় তাহলে আমরা ঘরে থাকতে পারমু। আমাগো ঘর উঠানোর মতো টাকা পয়সা নাই। স্থানীয়রা বলেন, তারা খুব অসহায় তাদের যদি সরকার একটা ঘর বরাদ্ধ দেয় তাহলে তারা খুব উপকৃত হবে। এখন বর্ষাকাল আইসা গেছে। রাতে বৃষ্টি হলেই কাথা, বালিশ ভিজে একাকার হয়ে যায়। এই অবস্থায় তারা নতুন ঘর তৈরি বা ঐ পুরান ঘর মেরামত করার মতো কোন অর্থ নেই। এই পরিপেক্ষিতে সরকারের সহযোগিতা একান্ত কাম্য। এ বিষয়ে গোলখালী ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার বলেন, আসলেই মর্জিনা বেগম অসহায় গরিব মানুষ। সরকারি একটি ঘর তার পাওয়া দরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মুজিববর্ষ উপলক্ষে অসহায়দের জন্য যে ঘর দিচ্ছে তা অসহায়দের জন্য দেয়ার ব্যবস্থা করছি। যারাই ঘরের জন্য আবেদন করছে ঘটনাস্থল পরিদর্শন করে অসহায়দের ঘর দেয়া হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!