বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
কলাপাড়ায় চোখে মরিচের গুড়া ছিটিয়ে তিন লাখ টাকা ছিনতাই
চঞ্চল সাহা, বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়ায় মো.আজিজুর রহমান মুকুল নামে এক ব্যবসায়ীর চোখে শুকনো মরিচের গুড়া ছিটিয়ে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দূর্বত্তরা। শুক্রবার (২৮ মে) রাত ১০ টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের ডঙ্কুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ডঙ্কুপাড়া গ্রামের বাসিন্দা মো.উজ্জল মিয়া জানান, আজিজুর রহমান মুকুল চরচাপলী বাজারের একজন বড় ব্যবসায়ী। রাতে দোকান বন্ধ করে তিনি মোটর সাইকেল যোগে বাড়ীর সামনে নামলে ৩/৪ জনের একদল দূর্বৃত্তরা তার চোখে মরিচের গুড়া ছিটিয়ে দেয়। এসময় সে হতভম্ভ হয়ে গেলে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ওই দূর্বৃত্তরা।
আজিজুর রহমান মুকুল জানান, যারা এ ঘটনার সাথে জড়িত তারা পূর্ব পরিকল্পনা অনুয়ায়ী ওৎ পেতে ছিল। তবে তিনি কাউকে চিনতে পারেননি।
মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com
Leave a Reply