পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার

পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার

পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত। জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ এর নিকট থেকে জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার। এবার কোন সংগঠন কিংবা বেসরকারী সংস্থা নয়, খোদ নিজ প্রতিষ্ঠানে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন গলাচিপা থানার ক্লিন ইমেজের ওসি এম আর শওকত আনোয়ার।
থানার চৌকস এ কর্মকর্তা গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, মাদক, সন্ত্রাসসহ এলাকার অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। ৫ জুন (শনিবার) পটুয়াখালী পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় ভালো কাজের স্বীকৃতি স্বরুপ তাকে প্রদান করা হয়েছে সম্মাননা ক্রেস্ট ও প্রশংসা পত্র। জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ এর নিকট থেকে সম্মাননা ক্রেস্ট ও প্রশংসা পত্র গ্রহণ করেন ওসি এম আর শওকত। এদিকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় ওসি এম আর শওকত আনোয়ারকে অভিনন্দন জানিয়েছেন গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড ও এলাকাবাসী।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!