গলাচিপায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরন | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
গলাচিপায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরন

গলাচিপায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরন

গলাচিপায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ গলাচিপায় পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা সোমবার ও মঙ্গলবার (৭ ও ৮ জুন) উপজেলার ডাকুয়া, রতনদী তালতলী, কলাগাছিয়া, চিকনিকান্দী, বকুলবাড়িয়াসহ বিভিন্ন ইউনিয়নের গ্রামে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভেড়িবাঁধ ভাঙন ও প্লাবনে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এ সময়ে এসএম শাহজাদা এমপি বলেন, এ অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ইয়াসে যারা বসতবাড়ি, সহায়-সম্পত্তি হারিয়েছেন তা অপূরণীয়। গতবারের ঘূর্ণিঝড় ‘আম্পান’-এর ক্ষতি কাটিয়ে ওঠার আগেই এবার আসলো ‘ইয়াস’। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দূর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন। সকল ধরনের প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় সরকার আপনাদের সর্বাত্মক সহায়তা প্রদান করবে। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি মজিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসাইন, ডাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গোলাম মস্তফা, ইউপি সদস্য মো. রাকিব মোল্লা, ইউপি সদস্য তপন দে সহ বিভিন্ন ইউনয়নের নেতাকর্মীরা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!