ঝালকাঠি পৌর নির্বাচনের শেষ মুহূর্তে দুপক্ষের সংঘর্ষে আ.লীগ নেতাসহ আহত-৫ | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
ঝালকাঠি পৌর নির্বাচনের শেষ মুহূর্তে দুপক্ষের সংঘর্ষে আ.লীগ নেতাসহ আহত-৫

ঝালকাঠি পৌর নির্বাচনের শেষ মুহূর্তে দুপক্ষের সংঘর্ষে আ.লীগ নেতাসহ আহত-৫

ঝালকাঠি পৌর নির্বাচনের শেষ মুহূর্তে দুপক্ষের সংঘর্ষে আ.লীগ নেতাসহ আহত-৫

ঝালকাঠি সংবাদদাতা।। ঝালকাঠি পৌর নির্বাচনের শেষ মুহূর্তে দুপক্ষের সংঘর্ষে জেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিলসহ পাঁচজন আহত হয়েছে। সোমবার (২১ জুন) বিকেলে পৌরসভার উদ্বোধন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।




পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল থেকে পৌরসভার ৯ ওয়ার্ডের ২২ কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয়। বিকেল ৩টার দিকে কেন্দ্রের সামনে গিয়ে একটি পক্ষ ধীর গতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বলে উত্তেজিত হয়ে উঠলে সংঘর্ষ শুরু হয়। এসময় ইটপাটকেল নিক্ষেপ ও হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টেবিল লাইট প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিলসহ পাঁচজন আহত হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অপরদিকে পৌর এলাকার ৬ নং বাসন্ডা ওয়ার্ডের জেবিআই ইছানীল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গেলে এক কাউন্সিলর প্রার্থীকে কেন্দ্র থেকে তাড়িয়ে দেয় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন। বাসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভিতরে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!