গলাচিপায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত-২০ | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
গলাচিপায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত-২০

গলাচিপায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত-২০

গলাচিপায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত-২০

সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপায় ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। সোমবার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চিকনিকান্দি মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, বেসরকারিভাবে সদ্য নির্বাচিত মেম্বার বিবেকানন্দ দেবনাথ (৪০), রাছেল গাজী (২৬), হোসেন গাজী (৫৫), সিরাজুল হাওলাদার (২০), মিঠু হাওলাদার (২৫), মোশারফ গাজী (৩৯), অঙ্কন পাল (২৭), বিশ্বজিত দেবনাথ (২৮), মিরাজ গাজী (২৩), জাকির গাজী (৪৫), সাইদুল গাজী (৩৮), বেল্লাল গাজী (৪০), রহমান চৌকিদার (৪৩), রবিউল মোল্লা (৬০), নকুল দেবনাথ (৩০), সবুজ দুয়ারী (৩০) ও মিলন মৃধাসহ (৪৭) আরও তিনজন। আহতদের মধ্যে গুরুতর আহত আটজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।




আহত বিবেকানন্দ দেবনাথ জানান, প্রিজাইডিং অফিসার ফলাফল ঘোষণার পরপরই প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিলন মৃধাসহ তার সমর্থকরা আমাদের ওপর হামলা করে।
এঘনায় মিলন মৃধার কাছে জানতে চাইলে তিনি বলেন, বিবেকানন্দের সমর্থকরাই আমাদের ওপর হামলা করেছে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!