রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গলাচিপায় আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপায় স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। বুধবার (২৩ জুন) ভোর ৬টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সকাল ৯টায় দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা আওয়ামী লীগ। বেলা ১১টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।




সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. হারুন অর রশিদ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, সহ সভাপতি হাজী মু. মজিবর রহমান. যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, প্রচার সম্পাদক আজিজুর রহমান বাবলু ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম রনো, আওয়ামী লীগ নেতা ও চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, দপ্তর সম্পাদক ও গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মু. নাসির উদ্দিন হাওলাদার প্রমুখ। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!